বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে দেশের বৃহত্তম ইতিকাফের আসর,  সমবেত তিন হাজার মুসল্লি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১৮ পিএম, ২০২৬-০৩-১৭

ফটিকছড়িতে দেশের বৃহত্তম ইতিকাফের আসর,  সমবেত তিন হাজার মুসল্লি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসায় প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসে বসেছে দেশের অন্যতম বৃহৎ ইতিকাফের আসর। রমজানের শেষ দশ দিনে এখানে সমবেত হয়েছেন প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মুসল্লি। ত্রিতল বিশিষ্ট বিশাল এই মসজিদে বিশেষ ব্যবস্থাপনায় দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বয়ান, কোরআন তেলাওয়াত, জিকির-আজগার ও ইবাদত-বন্দেগীতে মুখর হয়ে উঠেছে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ। আধ্যাত্মিক পরিবেশে আত্মশুদ্ধির আশায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা এখানে ইতিকাফ পালন করছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের সবচেয়ে বড় ইতিকাফের আয়োজনগুলোর মধ্যে অন্যতম এই আসর। প্রতি বছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতির মাধ্যমে মুসল্লিদের জন্য থাকা-খাওয়া ও ইবাদতের সুব্যবস্থা করা হয়েছে। ইতিকাফে অংশ নেওয়া মুসল্লিরা জানান, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা এখানে এসেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও খাদেমরা মুসল্লিদের খাওয়া-দাওয়া, কাপড় ধোয়া, ওষুধপত্রসহ প্রয়োজনীয় সব সেবা দিয়ে থাকেন। ফলে মুসল্লিরা নিরিবিলি পরিবেশে নিয়ম অনুযায়ী নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আজগারে সময় কাটাতে পারছেন। রমজানের শেষ দশ দিনে হাজারো মুসল্লির একসাথে ইবাদত-বন্দেগীতে মুখর এই ইতিকাফের আসর ফটিকছড়ির নানুপুর এলাকায় তৈরি করেছে এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর